১৪ জানুয়ারি, ২০২৬ ২৩:০৬
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারবাজার হতে দমদমা পর্যন্ত আরসিসি ঢালাই দিয়ে সড়ক রাস্তার নির্মাণ কাজ চলছে। এই সড়ক নির্মাণের জন্য সড়কের ওপরে থাকা ৩০/৪০টি গাছ কাটতে চায় স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তর (এলজিইডি)।
গাছ কাটার অনুমতি চেয়ে ইতোমধ্যে এলজিইডি থেকে বন বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। বকন বিভাগের কর্মকর্তারাও সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রাও দ্রুত গাছ কেটে সড়ক নির্মাণ কাজ সম্পন্নের দাবি জানিয়েছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, হাদারপার হতে দমদমা পর্যন্ত আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতায় প্রায় ছয় কিলোমিটার আরসিসি ঢালাই রাস্তার উন্নয়ন কাজ চলছে। রাস্তাটি হয়ে গেলে এলাকার মানুষের চলাচল সহজ হবে। এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে পর্যটকরা সহজেই জিরো পয়েন্ট পর্যন্ত যেতে পারবে। রাস্তার মধ্যখানে বিভিন্ন জাতের ৩০/ ৪০ টি গাছ থাকায় রাস্তার উন্নয়ন কাজ আছে।
স্থানীয় বাসিন্দা মো. কামাল হোসেন বলেন, এক বছর যাবৎ রাস্তার মধ্যখানে গাছগুলো রয়েছে। মাঝে মধ্যে দেখা যায় বনবিভাগের লোকজন এসে গাছ গণনা করে চলে যান কিন্তু গাছ কাটার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। গাছগুলো দ্রুত না কাটার কারণে ঠিকাদার কাজ করতে পারছে না। দ্রুত গাছগুলো সরানোর অনুরোধ করছি কর্তৃপক্ষের কাছে।
এবিষয়ে এলজিইডির গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ বলেন রাস্তার মধ্যখানের গাছগুলো সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানিয়েছি। রাস্তার মধ্যখানের গাছের জন্য থমকে আছে রাস্তার কাজ। গাছগুলো দ্রুত সরানো না গেলে প্রকল্পের কাজ শেষ করতে অনেক সময় লাগবে। আশা করি বনবিভাগ খুব দ্রুত ব্যবস্থা নিবে।
এ বিষয়ে জানতে চাইলে বনবিভাগের সারি রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহ আলম ইসলাম বলেন, বনবিভাগ চিঠি পেয়েছে গাছগুলো কাটার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য