নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৬ ২২:৪৬

‘অনৈতিক কার্যকলাপ’: সিলেটে আরেকটি হোটেল সিলগালা

অনৈতিক কার্যক্রম চালানোর অভিযোগে সিলেট নগরের আরেকটি হোটেল সিলগালা করেছে সিলেট মহানগর পুলিশ।

বৃহস্পতিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ওই হোটেল সিলগালা করা হয়।

সিলেট সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম জানান, রাতে সিলেট নগরের বন্দরবাজার এলাকার আবাসিক হোটেল ‘তালহা রেস্ট হাউস’-এ অভিযান পরিচালনা করা হয়। ওই রেস্ট হাউস থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি সিলগালা করা হয়েছে বলে পুলিশ জানায়।

এরআগে একই অভিযোগে গত নভেম্বরে একটি ও অক্টোবর মাসে নগরের ৬টি হোটেল সিলগালা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

আপনার মন্তব্য

আলোচিত