১৭ জানুয়ারি, ২০২৬ ০০:০২
সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধিন জোটের মধ্যে আসন সমঝোতা হয়েছে। এতে সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১০টিতে সরাসরি জামায়াত প্রার্থীরা লড়বেন। অপর ৯ আসন অন্যান্য দলকে ছেড়ে দিয়েছে জামায়াত।
সিলেটের যে ১০টি আসনে সরাসরি নির্বাচনে লড়বেন জামায়াত প্রার্থীরা সেগুলো হচ্ছে, সিলেট-১ (নগর-সদর) আসনে মাওলানা হাবিবুর রহমান, সিলেট-৩ ( দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে মাওলানা লোকমান আহমদ, সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনে জয়নাল আবেদীন, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সেলিম উদ্দিন, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে অ্যাডভোকেট শিশির মনির, সুনামগঞ্জ- সুনামগঞ্জ- ৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে মো. সামছ উদ্দিন, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম,, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মোহাম্মদ আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মো. সায়েদ আলী ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মোহাম্মদ শাহজাহান।
সিলেট বিভাগে ৫টি আসন পেয়েছে খেলাফত মজলিস। এরমধ্যে সিলেট-২ আসনে দলটির প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী, সিলেট-৫ আসনে মো. আবুল হাসান, মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী মোহাম্মাদ লুৎফুর রহমান কামালী, হবিগঞ্জ-২ আসনে প্রার্থী কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ ও হবিগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের।
সমঝতোয় সিলেট বিভাগের দুটি আসন পেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এরমধ্যে সুনামগঞ্জ-৩ আসনে দলটির প্রার্থী মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী ও মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী শেখ নূরে আলম হামিদী।
ইসলামী আন্দোলন বাংলাদেরে সাথে টানাপেড়েন চললেও সিলেটের দুটি আসন তাদের জন্য বরাদ্ধ রাখা হয়েছে। সেগুলো হলো- সুনামগঞ্জ-১ আসনে মো. রফিকুল ইসলাম ও হবিগঞ্জ-৩ আসনে মহিব উদ্দিন আহমেদ সুহেল।
আসন সমঝোতার ফলে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে জেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ আনোয়ার হোসেন খান, মৌলভীবাজার-৩ (রাজনগর ও সদর) আসনে সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. আব্দুল মান্নান, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মো. আব্দুর রব, সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে সিলেট জজ কোর্টের এপিপি ইয়াছিন খান, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনে হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট জিল্লুর রহমান আযমী, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান।
তবে ইসলামী আন্দোলন জোটে না আসায় তাদের জন্য বরাদ্ধ রাখা সিলেট বিভাগের দুটি আসন জোটভূক্ত দলগুলোর মধ্যে বন্টন করা হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে এক সংবাদ সম্মেলনে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
আপনার মন্তব্য