সিলেটটুডে ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৬ ১৫:৩৬

ওসমানীনগরে দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় নিহতরা হলেন শ্যামলী পরিবহনের সুপারভাইজার মজিবুর রহমান (৫৫) ও ওসমানীনগরের কুরুয়া গ্রামের ময়না রবি দাশের ছেলে বকুল রবি দাস (২৮)।মজিবুর রহমান শরিয়তপুর জেলার নগরিয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের হযরত আলীর ছেলে।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে নিহতদের মরদেহ ও দুর্ঘটনায় কবলিত বাস দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত