সিলেটটুডে ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২৬ ১৯:৪৬

সিলেটের আরও দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শপরিপন্থী কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত দুই নেতাকে দলে ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (১৯ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. খায়রুল আমিন আজাদ এবং গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়ন বিএনপির সদস্য আবুল কাশেম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই দুই নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রোববার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য জোরদারের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত