২২ জানুয়ারি, ২০২৬ ১২:১৪
ছবি: সংগৃহীত
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনসভা অনুষ্ঠিত হচ্ছে বিএনপির। মর্যাদার এই আসন সিলেট থেকে বরাবরে মতো এবারও প্রচারণা শুরু করতে যাচ্ছেন দলটি। এ উপলক্ষ্যে আলীয়া মাদরাসা মাঠের জনসভায় কয়েক মিনিটের মধ্যে উপস্থিত হচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ইতোমধ্যে মাঠ সংলগ্ন সড়কেই তিনি অবস্থান করছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের মধ্যে তারেক রহমান সভা মঞ্চে উঠার কথা রয়েছে। বর্তমানে স্থানীয় নেতৃবৃন্দ জনসভাস্থলে বক্তব্য দিতে দেখা যায়।
জানা যায়, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানের সিলেটের সফর এই প্রথম। সর্বশেষ দলটির চেয়ারপার্রসন খালেদা জিয়া ২০২৮ সালে সিলেট সফর করেন। সে হিসেব অনুসারে মায়ের সফরের ৭ বছরের পর তারেক রহমান সিলেট সফরে আসেন। তাও দলের গুরু দায়িত্ব কাঁদে নিয়ে। এবার তারেক রহমান সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদরাসার মাঠ থেকে প্রধান অতিথি হয়ে ভাষণ দিবেন। স্মরণাতীত কালের মধ্যে এটি হতে যাচ্ছে বিএনপির সর্ববৃহৎ জনসমাবেশ।
বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর তারেক রহমানের সিলেট সফর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করবে। তারেক রহমানের সিলেট সফর এবার উৎসাহ-উদ্দিপনা বাড়িয়ে দিয়েছে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুরে। বুধবার (২১ জানুয়ারি) দুই অলির মাজার জিয়ারত করার পর রাতেই ছুটে যান শ্বশুর বাড়ি। সেখানে গিয়েও তিনি ধানের শীষের পক্ষে ভোট চান।
আপনার মন্তব্য