নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৬ ২০:০৮

শনিবারে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ছবি: সংগৃহীত

শনিবার (২৪ জানুয়ারি) সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে । ট্রান্সফরমার মেরামত, বিদ্যুৎ সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা কাটার জন্য এ সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ব্যপারে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ব্যাপারে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ কেভি পুলিশ লাইন ও ইন্ডাস্ট্রি আওতাধীন সিলেট মহানগরীর রেলওয়ে স্টেশন, কদমতলী, গোটাটিকর, আলমপুর, বিভাগীয় কমিশনার অফিস, ডিআইজি অফিস, বিসিক শিল্প এলাকা, বাইপাস রোড, দক্ষিণ সুরমা থানা, পিরিজপুর, চন্ডিপুল, গহরপুর, নর্থইস্ট মেডিকেল কলেজ, বঙ্গবীর রোড, বলদি, তেতুল তল, লতিপুর, বানেশ্বরপুর, দারোগা বাড়ি, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, তেলিবাজার, তেতলি, আতিরবাড়ী, লক্ষিপুরসহ এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে সাটডাউনকালেও বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হতে কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশল।

আপনার মন্তব্য

আলোচিত