জৈন্তাপুর প্রতিনিধি

২৪ জানুয়ারি, ২০২৬ ২৩:১৩

জৈন্তাপুরে বাসে মিলল বিপুল ভারতীয় পণ্য, গ্রেপ্তার ১

সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন লক্ষ বাহাত্তর হাজারপাঁচশত টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক করেছে পুলিশ। এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কের উপর চেক পোস্ট বসিয়ে বিপুল পরিমান ভারতীয় চোরাই বিভিন্ন ব্রান্ডের চকলেট, নিভিয়া বডি মিল্ক লোশন, সেসা আয়ুর্বেদিক চুলের তেলসহ বিভিন্নজাতের ক্রিম জব্দ করা হয়।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মনির হোসেন (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কের উপর চেক পোস্ট বসানো হয়। তখনজাফলং থেকে আসা যাত্রীবাহী তিশা পরিবহন বাসে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্রান্ডের চকলেট ১ লাখ ৮ হাজার টাকার,নিভিয়া বডি মিল্ক লোশন ৬১ হাজার টাকার, সেসা আয়ুর্বেদিক চুলের তেল ১ লাখ ১৬ হাজার টাকার জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিকে অবৈধ মালামাল শুল্ক কর ফাঁকিদিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত