জুড়ী প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২৬ ১৭:৪৩

চড়া দামেও মিলছে না এলপিজি গ্যাস

নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ও পাওয়া যাচ্ছে না এলপিজির সিলিন্ডার। গ্রামাঞ্চলে বিকল্প হিসেবে কাঠের ব্যবহার হলে ও শহরের বাসাবাড়িগুলোতে এ সংকটের কারনে দূর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের।

কবে পাওয়া যাবে এ তরল গ্যাস তারও কোন সদুত্তর দিতে পারছেন না ব্যবসায়ীরা। এ নিয়ে চরম হতাশায় ভূগছেন অনেকে।

জানা যায়, জানুয়ারি মাসের প্রথম থেকে দেশে এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়।দাম বাড়ার কারনে ব্যবসায়ীরা গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছেন। জেলা ,উপজেলা পর্যায়ে কিছু ডিলারের কাছে গ্যাসের মজুদ থাকলে কয়েকদিন চড়াও দামে তারা তা বিক্রি করেন। কিন্তু মজুদ শেষ হওয়ার পর গ্যাস সরবরাহ না থাকার কারনে চড়া দামে ও বর্তমানে তরলীকরন গ্যাস পাওয়া যাচ্ছে না।

জুড়ী বাজারের বাসিন্দা মনোয়ারা বেগম জানান,আমার বাসায় সিলিন্ডার ছাড়া রান্না করার কোন সিস্টেম নাই।কিন্তু গ্যাস না থাকার কারনে কিছুদিনের জন্য শহরের বাসা বন্ধ রেখে পরিবারের বাচ্চাদের নিয়ে গ্রামের বাবার বাড়ি চলে এসেছি।স্বামী বিদেশ থাকায় হুটকরে গ্যাসের বিকল্প রান্নায় ব্যবহৃত কিছুর সিদ্ধান্ত নিতে পারছি না।

জায়ফর নগর গ্রামের ফাতিরুন নেছা বলেন, কতদিন থেকে গ্যাস নাই।দোকানদারকে গ্যাসের জন্য ফোন দিলে শুধু আসবে আসবে বলে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, গ্যাসের সরবরাহ বন্ধ হওয়ার পর থেকে কিছু সিলিন্ডার ছিল সেগুলো মানুষের চাহিদার কারনে একটু বাড়তি দামে বিক্রি করতে হয়েছে।কারন,অন্যান্য ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন নিজে না বাড়ালে একই বাজারে ব্যবসা করা যাবে না।

আব্দুশ শুকুর নামের এক ব্যবসায়ী জানান, আমরা ডিলারের থেকে গ্যাসের সিলিন্ডার চেঞ্জ করে আনি। সরবরাহ না থাকায় তারাও দিতে পারছে না। আজ না কাল এ রকম করে শুধু তারিখ দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত