নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৬ ১৯:৫৯

সিলেটে মাজারের পাশে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ২

সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার বাবনা পয়েনস্থ জিঞ্জির শাহ মাজারের সামনে ফুটপাতে জুয়া খেলার সময় দুইজনকে গ্রেড্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে বলে দাবি করেছে।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় নন এফআইআর রুজু হয়েছে বলে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে।

তাদের দু’জনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় ননএফআইআর মামলা (নং ৪৪/৩১/১/২৬) দায়ের করে দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত