বিয়ানীবাজার প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২৬ ২৩:৫০

সিলেট-৬: নির্বাচিত হলে খেটে খাওয়া মানুষদের এমপি হয়ে সেবা করবেন লাঙ্গল প্রতীকের প্রার্থী আবদুন নুর

নির্বাচিত হলে খেটে খাওয়া মানুষদের এমপি হয়ে সেবা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে জাতীয় পার্টি (এরশাদ)-এর লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবদুন নুর। তিনি বলেছেন, আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিলে এলাকার উন্নয়ন ও উন্নত জনপদ গড়ে তোলা সম্ভব।

বিয়ানীবাজার প্রেসক্লাবে ‘আমাদের জনপদে উন্নয়ন ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, তিনি বিয়ানীবাজার–গোলাপগঞ্জের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং এলাকার কোথায় কী ধরনের উন্নয়ন প্রয়োজন তা তিনি ভালোভাবে জানেন।

আবদুন নুর আরও বলেন, নির্বাচনে বিজয়ী হলে খেটে খাওয়া মানুষের এমপি হয়ে মানুষের পাশে থেকে সবসময় সেবা করতে চান। এসময় তিনি ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিয়ানীবাজার প্রেসক্লাবে ‘আমাদের জনপদে উন্নয়ন ভাবনা’ শীর্ষক ধারাবাহিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়জুল হক শিমুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও সমাজচিন্তক আতাউর রহমান, জাতীয় পার্টির সদস্য সচিব আজিজুল ইসলাম লুকু ও প্রবীণ ব্যক্তিত্ব আসাদ উদ্দিন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু, দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসান, এম এ ওমর, সদস্য সাদিক হোসেন এপলু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত