বিয়ানীবাজার প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি , ২০২৬ ১৯:৪৫

সিলেটে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে ফুটবলার নিহত

বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের চারখাই পুলিশ ফাঁড়ির সামনে সড়ক দুর্ঘটনায় বাঁধন (১৮) নামে এক তরুণ ফুটবলার নিহত হয়েছেন। সোমবার (সকাল ৭টা) নোহা গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাঁধন চারখাই নোয়াখানি গ্রামের আব্দুর রহমানের ছেলে। দুর্ঘটনায় মাহিন (১৮) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন।

বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত