০৩ ফেব্রুয়ারি , ২০২৬ ২০:৩৫
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর বিজয় নিশ্চিত করতে মাঠে অবিরাম কাজ করছেন শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র গোলাপগঞ্জ-বিয়ানীবাজার শাখার নেতাকর্মীরা।
জমিয়তের পক্ষ থেকে প্রচারণা আরও শক্তিশালীর করতে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ এমরান আহমদ চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেছেন।
রাত ১০টায় গোলাপগঞ্জ উপজেলাসদরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গোলাপগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল মতিন (নাদিয়ার হুজুর)-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন- বিএনপি সবসময় হক্কানি আলেমদের সম্মান করে। এটি যুগে যুগে প্রমাণিত। এবারও হক্কানি আলেমরা বিএনপিকে ছেড়ে যাননি। এর প্রতিদান বিএনপি প্রধান জনাব তারেক রহমান অবশ্যই দিবেন। আমাদের মূল অভিভাবক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়াও আলেমদের ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুক্তার আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা মাকসুদুর রহমান, মহানগর জমিয়ত নেতা মাওলানা আহমদ সগির, মাওলানা লুৎফর রহমান, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের যুুববিষয়ক সম্পাদক মাওলানা আম্মার আহমদ, উপজেলা জমিয়ত নেতা মাওলানা ইসমাইল আহমদ, আমুড়া ইউনিয়ন জমিয়তের সহ-সভাপতি ডাক্তার মাহমুদুল হাসান, সিলেট জেলা শ্রমিক জমিয়ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকির, গোলাপগঞ্জ পৌর শ্রমিক জমিয়তের সাধারণ সম্পাদক জাকির আহমদ, গোলাপগঞ্জ যুব জমিয়ত নেতা মাওলানা মেহেদি হাসান সাকিল, মাওলানা শিব্বির আহমদ, সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাহমুদুল হাসান নোমান, উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি আবু সালেহ উসমান প্রমুখ।
এদিকে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনভর বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমরান আহমদ চৌধুরী।
কর্মসূচির মধ্যে ছিলো- বিয়ানীবাজারের লাসাইতলা এলাকায় পথসভা, হযরত নিমাত্রা শাহ (রাহ.)-এর মাজার জিয়ারত, মোল্লাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কটুখালির পাড়ে পথসভা, ৪নং ওয়ার্ড মোল্লাপুর গ্রামে গণসংযোগ ও পথসভা, মোল্লাপুর পাতন গোডাউন বাজারে গণসংযোগ ও পথসভা এবং কালীবাড়ি বাজারে গণসংযোগ ও পথসভা।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সিলেট-৬ আসনের বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক মো. আব্দুল মন্নান, সিলেট জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, মোল্লাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, মোল্লাপুর ইউনিয়ন বিএনপির নেতা আলতাই হোসেন, সেলিম উদ্দিন, বাবেল আহমদ, নাজিম উদ্দিন, জিয়াউর রহমান, সাকিল আহমদ, ফেলাই আহমদ, জামিল আহমদ, আব্দুল লতিফ, সালাউদ্দিন, আলী হোসেন, বিয়ানীবাজার উপজেলা শ্রমীকদলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দোলা হোসেন সুভাস, যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ, সুহেল আহমদ, হাসনাত জামিল, সদস্য রাজু আহমদ, আব্দুল গফুর, মোল্লাপুর ইউনিয়ন জাসাসের সভাপতি শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক কয়েছ আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য