০৪ ফেব্রুয়ারি , ২০২৬ ২১:০৬
নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর। বুধবার দুপুরে নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহার ঘোষণাকালে মুক্তাদীরের পাশেই বসা ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। আর একেবারে কোণায় বসা ছিলেন বিএনপির কেন্দ্রিয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
মুক্তাদীর যখন ইশতেহার পড়ছিলেন হঠাৎই নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান কয়েস লোদী। ডেকে আনেন কোণায় বসা জ্যেষ্ঠ নেতা আব্দুর রাজ্জাককে। এরপর রাজ্জাককে নিজের চেয়ারে বসিয়ে নিজে অন্য জায়গায় চলে যান লোদী।
মুক্তাদীরের ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে কয়েস লোদীর এ সৌজন্যতা নজড় কাড়ে সকলের।
এ প্রসঙ্গে পরে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আব্দুর রাজ্জাক বীর মুক্তিযোদ্ধা, তিনি আমাদের দলের জ্যেষ্ঠ নেতা। তাকে সম্মান দেখানো আমাদের কর্তব্য।
আপনার মন্তব্য