০৫ ফেব্রুয়ারি , ২০২৬ ০৫:০৩
সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল (২ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে ২৫নং ওয়ার্ডের পোস্ট অফিস মোড়, বাবনা পয়েন্ট, কিনব্রিজ মোড় পর্যন্ত গণসংযোগ করেন।
গণসংযোগ কালে প্রণব জ্যোতি পালের সাথে ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন, মনজুর আহমদ, মেঘদাদ আহমদ,মামুন বেপারি, মাহফুজ আহমদ, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সামছুল আলম, আনিছুর রহমান, আনোয়ার হোসেন, আকবর আলী, শহিদ মিয়া, নাইম হোসেন, ভুট্টো জাহিদ হোসেন প্রমুখ।
গণসংযোগকালে প্রণব জ্যোতি পাল বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে। অথচ চতুর্দিকে মানুষ দেখছে সর্বনাশ। দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করবে যে জনগণ, সে জনগণের জীবন চালানো কঠিন থেকে কঠিনতর হচ্ছে দিনকে দিন। ঘর থেকে বেরিয়ে জীবন নিয়ে ঘরে ফিরতে পারবে কিনা সে শঙ্কাও ক্রমাগত বাড়ছে। মব সন্ত্রাস, দখলবাজি, ত্রাস থামছে না শুধু স্থান এবং পাত্র ভিন্ন হচ্ছে। অন্তবর্তীকালীন সরকার গত সতেরো মাসে নিজেদের স্বার্থই হাসিলসহ সংকটগ্রস্ত পুঁজিবাদী ব্যবস্থার বিশ্বস্ত পাহারাদারি ছাড়া জনজীবনের সকল ক্ষেত্রে দুঃসহ যন্ত্রণা আর অনিশ্চয়তার উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনে শূন্য সাফল্য দেখিয়েছে।
প্রণব জ্যোতি পাল বলেন, দুঃশাসনের এই পরিস্থিতি উত্তরণে ব্যবস্থা বদলের জন্য মই মার্কায় ভোট দেওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।
আপনার মন্তব্য