নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি , ২০২৬ ১৭:২৪

দু’দিন নয়, সিলেটে দোকানপাট একদিন বন্ধ থাকবে

দু’দিন নয়, সিলেটে দোকানপাট বন্ধ থাকবে একদিন। এমনটি জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহমান রিপন।

তিনি জানান, সিলেটে কেবল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দোকানপাট বন্ধ থাকবে।

তিনি আরও জানান, কে বা কারা দুদিন দোকানপাট বন্ধের প্রচারণা চালিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি সেরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

তিনি আরও জানান, বরং দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হচ্ছে অঞ্চলভিত্তিক দোকান মালিক সমিতির সদস্যবৃন্দ তাদের সুবিধা অনুযায়ী দোকান খোলা বা বন্ধ রাখতে পারবেন।

তিনি আরও জানান, তবে আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সিলেটের সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

আপনার মন্তব্য

আলোচিত