সিলেটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০২৬ ১৬:১৫

ভোটের আগের দিন কানাইঘাট বিএনপির যুগ্ন সম্পাদককে বহিস্কার

ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আমিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর অনুমোদনক্রমে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

মঙ্গলবার সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত