সিলেটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০২৬ ২১:৩১

​সুনামগঞ্জ-২: ভোট কেনার অভিযোগ নাছির চৌধুরীর

ছবি: সংগৃহীত

​রাত গত হলেই ভোট। এর আগে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে উত্তাপ ছড়িয়েছে ‘ভোট কেনার চেষ্টার’ অভিযোগ জানিয়ে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী দাবি করেছেন, ধানের শীষের গণজোয়ার দেখে একটি স্বার্থান্বেষী চক্র দিশেহারা হয়ে ভোট চুরির অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

আজ ভোটের আগের দিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে নাছির চৌধুরী এ অভিযোগ করেন। মঙ্গলবার দিবাগত রাতভর দিরাই ও শাল্লার বিভিন্ন স্থানে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চালানো হয়েছে বলে তিনি জানান। এর মধ্যে দিরাই উপজেলার ডাইয়ারগাঁও গ্রামে টাকা বিতরণের সময় গ্রামবাসীর ধাওয়া খেয়ে এক দুষ্কৃতিকারী পালিয়ে যায়।

​ভোটার ও দলীয় নেতাকর্মীদের কঠোর হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, “কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে আসে, তবে তাকে সাথে সাথে আটকে রাখুন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করুন। অপশক্তির কাছে গণতন্ত্রকে বিক্রি হতে দেবেন না।”

গত ১০ ফেব্রুয়ারি সকাল থেকে সব ধরনের প্রচারণা নিষিদ্ধ থাকলেও তা অমান্য করার অভিযোগ করেছেন এই বিএনপি প্রার্থী। তিনি দাবি করেন, শাল্লার সাতপাড়ায় প্রকাশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের লিফলেট বিতরণ এবং দিরাইয়ের রাজানগর ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ‘উঠান বৈঠক’ করা হচ্ছিল। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে পৌঁছালে বৈঠককারীরা পালিয়ে যায়।

নির্বাচনী মাঠের পরিস্থিতি বর্ণনা করে নাছির চৌধুরী বলেন, “সারা দেশে ধানের শীষের যে গণজোয়ার তৈরি হয়েছে, তার প্রতিফলন দিরাই-শাল্লাতেও ঘটবে। ইনশাআল্লাহ, বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”

​তিনি ভোটারদের প্রতি দিরাই-শাল্লার টেকসই উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে উত্তাপ ছড়িয়েছে ‘ভোট কেনার চেষ্টার’ অভিযোগ। বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী দাবি করেছেন, ধানের শীষের গণজোয়ার দেখে একটি স্বার্থান্বেষী চক্র দিশেহারা হয়ে ভোট চুরির অপতৎপরতায় লিপ্ত হয়েছে।
বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে নাছির চৌধুরী অভিযোগ করেন, মঙ্গলবার দিবাগত রাতভর দিরাই ও শাল্লার বিভিন্ন স্থানে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চালানো হয়েছে। এর মধ্যে দিরাই উপজেলার ডাইয়ারগাঁও গ্রামে টাকা বিতরণের সময় গ্রামবাসীর ধাওয়া খেয়ে এক দুষ্কৃতিকারী পালিয়ে যায়।

​ভোটার ও দলীয় নেতাকর্মীদের কঠোর হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, “কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে আসে, তবে তাকে সাথে সাথে আটকে রাখুন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করুন। অপশক্তির কাছে গণতন্ত্রকে বিক্রি হতে দেবেন না।”

গত ১০ ফেব্রুয়ারি সকাল থেকে সব ধরনের প্রচারণা নিষিদ্ধ থাকলেও তা অমান্য করার অভিযোগ করেছেন এই বিএনপি প্রার্থী। তিনি দাবি করেন, শাল্লার সাতপাড়ায় প্রকাশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের লিফলেট বিতরণ এবং দিরাইয়ের রাজানগর ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ‘উঠান বৈঠক’ করা হচ্ছিল। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে পৌঁছালে বৈঠককারীরা পালিয়ে যায়।

নির্বাচনী মাঠের পরিস্থিতি বর্ণনা করে নাছির চৌধুরী বলেন, “সারা দেশে ধানের শীষের যে গণজোয়ার তৈরি হয়েছে, তার প্রতিফলন দিরাই-শাল্লাতেও ঘটবে। ইনশাআল্লাহ, বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”

​তিনি ভোটারদের প্রতি দিরাই-শাল্লার টেকসই উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত