নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি , ২০২৬ ০৮:০২

সিলেটে ভোট গ্রহণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু । আজ বৃহস্পতিবার সকাল থেকে সিলেট সহ সারাদেশে সকাল ৭:৩০টা থেকে শুরু হয়েছে এই ভোট উৎসব।

এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সাথে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের ভোটগ্রহণও সকাল ৭:৩০টা থেকে শুরু হয়েছে। বিকাল ৪:৩০টা পর্যন্ত চলবে ভোটাররা দুটি ব্যালট পেপারে।

সাদা-ব্যালটে সংসদ এবং গোলাপী-ব্যালটে গণভোট ভোট দিচ্ছেন। ভোট কেন্দ্র সহিংসতা, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে । বাড়ানো হয়েছে প্রযুক্তিগত নিরাপত্তাও।

সিলেট জেলায় ভোটার রয়েছে, ২৯ লক্ষ ১৬ হাজার ৫৭৯ জন।এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩, নারী ১৪ লাখ ১৭ হাজার ৬১০ এবং হিজড়া ভোটার ১৬ জন। জেলায় মোট ভোটকেন্দ্র ১ হাজার ১৬টি এবং ভোটকক্ষ ৫ হাজার ৭৮৭টি।

সিলেট সহ সারাদেশে শুরু হয়েছে ভোট গ্রহন। এবারের নির্বাচনে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটার আছেন ৫ কোটির বেশি।

 

 

আপনার মন্তব্য

আলোচিত