১২ ফেব্রুয়ারি , ২০২৬ ০৯:১৮
সিলেট শারদা হল ভোটকেন্দ্রে ভোট দিতে আগ্রহ নিয়ে দাড়িয়ে নারী ভোটারেরা; ছবি: সিলেট-টুডে
সিলেটের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট শুরু হওয়ার সাথে সাথেই নারী ভোটারদের ভিড় জমতে দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় নারী ভোটারদের লম্বা লাইন ছিল। এর মধ্যে পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
সিলেট সরকারী মহিলা কলেজ কেন্দ্রের ভোটার এক নারী ভোটার বলেন, “সকাল সকালে ভোট দিলে শান্তিতে দেওয়া যায়। কোনো ঝামেলা থাকে না। সারাদিনের রোদ-ভিড়ের মধ্যে আমাদের জন্য ভোট দেওয়া কঠিন হয়ে যায়।”
সিলেট-১ আসনের সুবিদবাজার এলাকার পিটিআই একাডেমি ভবন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার খায়রুল ইসলাম বলেন, “সব প্রার্থীর এজেন্ট আছেন। সাড়ে ৭টায় ভোট শুরুর পর আধা ঘণ্টায় ৫০টির মত ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৯৭ জন; সবাই নারী ভোটার।"
আপনার মন্তব্য