১২ ফেব্রুয়ারি , ২০২৬ ১৭:৪২
সিলেটে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাগেড় ৭ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত জেলার ৬ টি আসনের ১০১৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এবার নির্বাচনে নজিরবিহীন নিরপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এবং সাম্প্রতিককালের সবচেয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সিলেটের ৬ টি আসনের কোথাও বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোন কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
তবে দিনভর ভোটার উপস্থিতি ছিলো কম। সিলেটের সবকটি আসনের শতাধিক কেন্দ্র পরিদর্শন করেছেন সিলেটটুডের প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো কম। কিছু কেন্দ্রে গিয়ে হাতেগোনা কয়েকজন ভোটার দেখা গেছে। আবার কিছু কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনও দেখা গেছে।
সিলেটের চা শ্রমিক অধ্যুষিত ও ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। এছাড়া নগরের চেয়ে নগরের বাইরের কেন্দ্রগুলোতে ভোটের হার বেশি ছিলো।
দিন শেষে কী পরিমাণ ভোট পড়েছে তা বিকেল ৫টা পর্যন্ত নিশ্চিত করতে পারেননি সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, হিসেব করা চলছে। কিছুক্ষণের মধ্যেই ভোট প্রয়োগের হার জানানো সম্ভব হবে।
এরআগে বিকেল ৪টায় যোগাযোগ করা হলে তিনি বেলা তিনটা পর্যন্ত ৪২ থেকে ৪৩ শতাংশ ভোট পড়েছে। নগর থেকে নগরের বাইরের কেন্দ্রগুলোতে ভোট বেশি পড়েছে বলে জানান তিনি।
সিলেটে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সিলেটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ কোন অভিযোগ করেননি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সব প্রার্থীই। তবে ভোটার উপস্থিতি নিয়ে তারা অসন্তোষ জানিয়েছেন।
সিলেটের ৬টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বেলা সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এখন ভোট গণনা শুরুর প্রক্রিয়া চলছে। ফলাফল জানতে কেন্দ্রগুলোর সামনে ভীড় করতে শুরু করেছেন প্রার্থীদের সমর্থকরা।
বিকেল ৪টায় সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, বেলা তিনটা পর্যন্ত ৪২ থেকে ৪৩ শতাংশ ভোট পড়েছে। নগর থেকে নগরের বাইরের কেন্দ্রগুলোতে ভোট বেশি পড়েছে বলে জানান তিনি।
তবে শেষ পর্যন্ত মোট কত শতাংশ ভোট পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
সিলেটে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সিলেটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ কোন অভিযোগ করেননি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
সিলেট জেলায় মোট ভোটার ছিলেন ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন। জেলার ৬ টি আসনে মোট প্রার্থী হয়েছেন ৩৩ জন।
ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সব প্রার্থীই। তবে ভোটার উপস্থিতি নিয়ে তারা অসন্তোষ জানিয়েছেন।
নগরের শিবগঞ্জ এলাকার নবীনচন্দ্র প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তোফায়েল আহমদ চৌধুরী দুপুর দেড়টায় জানান, এই কেন্দ্রে ৩ হাজার ২৭০ ভোটের মধ্যে ৮৮৭টি ভোট পড়েছে।
এমসি কলেজের নারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সাইফুদ্দিন জানান, এই কেন্দ্রের ৩ হাজার ৫৬২ ভোটের মধ্যে দুপুর ২টা পর্যন্ত ৯৫৯টি ভোট পড়েছে।
এই কেন্দ্রে ভোট দেয়া অর্পিতা দেব দৃষ্টি বলেন, ভোটের পরিবেশ ভালো। কেন্দ্রে কোন ভিড় নেই। সহজেই ভোট দিতে পেরেছি।
আপনার মন্তব্য