১২ ফেব্রুয়ারি , ২০২৬ ২১:১৯
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতের প্রার্থী শিশির মনির থেকে বড় ব্যবধানে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী। তবে এরই মধ্যে নাসির চৌধুরীকে ‘বিজয়ী’ ঘোষণা করে অভিনন্দন জানিয়েছেন শিশির মনির।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে শিশির মনির তার ফেসবুকে লিখেন
‘আমার আসনে বিজয়ী ধানেরশীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’
তবে বিভিন্ন সূত্র থেকে এখন পর্যন্ত সুনামগঞ্জ-২ আসনের ৪১ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ফলাফলে ১৮৭৩২ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। এ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে মূল লড়াইয়ের আভাস ছিল।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১১টি। এর মধ্যে ৪১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫৩৮ ভোট।
অন্যদিকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ১৬ হাজার ৮৩৮ ভোট।
আপনার মন্তব্য