১২ ফেব্রুয়ারি , ২০২৬ ২১:৫৭
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিপুল ভোটে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী। ৮৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী নূরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭১৭৪৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শামস উদদীন দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৮৯৩৯ ভোট।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সাবেক সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৫৭২০ ভোট।
আপনার মন্তব্য