১৩ ফেব্রুয়ারি , ২০২৬ ০১:২৪
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বড় ব্যবধানে জয় লাভ করেছেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে এম. নাসের রহমান। নাসের রহমান এর আগেও এই আসনের সংসদ সদস্য ছিলেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আসনের মোট ১৭৫টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে এম নাসের রহমান (বিএনপি) ১ লাখ ৫৪ হাজার ৫৪৫টি ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দাড়িপাল্লা প্রতিকের ধানের শীষের প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৭৪ হাজার ৩৬২ ভোট।
তবে পোস্টাল ব্যালট ৪ হাজার ১২৬টি এখনো গননা বাকি। এতে ভোটের সংখ্যা কিছু পরিবর্তন হবে কিন্তু ফলাফল পরিবর্তন হবে না।
আপনার মন্তব্য