১৫ ফেব্রুয়ারি , ২০২৬ ১৫:৩৬
ছবি: সংগৃহীত
‘ছায়া মন্ত্রীসভা’ গঠনের প্রস্তুতি নেওয়ার কথা জানালেন সুনামগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রাপ্ত প্রার্থী শিশির মনির।
সুপ্রিম কোর্টের এই আইনজীবী শিশির মনির শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তাঁর পোস্টে লিখেছেন, ‘আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠনের প্রস্তুতি নিচ্ছি।’
তাঁর এ বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
এছাড়া রোববার সকালে আরেকটি পোস্টে শিশির মনির বলেন, রাজনীতিতে নতুনত্ব আনুন। সরকারিদল মন্ত্রীসভা গঠন করুক। বিরোধীদল ছায়া মন্ত্রিসভা গঠন করুক। সংসদের ভিতরে-বাহিরে তুমুল বিতর্ক হউক। তবেই সৃষ্টিশীল নেতৃত্ব গড়ে উঠবে।
এদিকে সুনামগঞ্জ-২ আসনের ভোটারদের একটি অংশ মনে করছেন, নির্বাচনে পরাজিত হলেও উল্লেখযোগ্য ভোট পাওয়ায় শিশির মনির স্থানীয় রাজনীতিতে একটি অবস্থান তৈরি করতে পেরেছেন। অন্যদিকে বিজয়ী নাছির চৌধুরী বলেছেন, সব প্রার্থীর অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় তিনি সন্তুষ্ট এবং এলাকার উন্নয়নে সবার সহযোগিতা চান।
আপনার মন্তব্য