সিলেটুডে ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০২৬ ১৪:০৩

হবিগঞ্জে সকালে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, দুপুরে আগুন

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও স্লোগান প্রদানের কয়েক ঘণ্টার মধ্যেই আগুন দেয়ার হয়েছে।

বুধবার এ ঘটনা ঘটে। এনিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে।

২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের সময় কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত ছিল।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়টির সামনে সদর ও পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মী আকস্মিকভাবে জড়ো হন। তাঁরা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং স্লোগান দেন। এরপর প্রায় ১০ মিনিট পর তাঁরা স্থান ত্যাগ করেন।

তবে কার্যালয় পুনরায় চালুর কয়েক ঘণ্টার মধ্যেই দুপুরে হঠাৎ করে ভবনের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, আগুন লাগার বিষয়টি আমাদেরকে জানানো হয়নি।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

 

আপনার মন্তব্য

আলোচিত