২০ ফেব্রুয়ারি , ২০২৬ ২২:০৮
সুনামগঞ্জের জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. খালেদ সাইফুল্লাহ জগন্নাথপুর বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন, এ সময় ক্রয় রশিদ সংরক্ষণ না করায় একটি দোকানে পাচঁ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। কাঁচাবাজার, মুরগি, ডিম, মুদি দোকান ও ফলের বাজারে মূল্য তালিকা প্রদর্শন ও নির্ধারিত দামে পণ্য বিক্রয়ের জন্য সকলকে সতর্ক করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, রমজান মাসে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য