নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি , ২০২৬ ২৩:০৯

শ্রমিকদের মধ্যে মারামারির পর হবিগঞ্জ-সিলেট বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

শ্রমিককে মারধরের ঘটনায় হবিগঞ্জ-সিলেট সড়কে বিরতিহীন বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সারা দিন ওই সড়কে বাস চলাচল রেখেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। হবিগঞ্জ থেকে সিলেট চলাচল করার জনপ্রিয় এ বিরতিহীন বাস বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন বিপাকে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মইন চৌধুরী সোহেল বলেন, শুক্রবার সকালে প্রথমে সিলেটের শেরপুরে যাত্রী ওঠানো নিয়ে হানিফ পরিবহনের স্টাফের সঙ্গে বিরতিহীনের স্টাফের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে সিলেট টার্মিনালে সকাল পৌনে ৮টার দিকে হানিফ পরিবহনের স্টাফরা একত্রিত হয়ে বিরতিহীন গাড়ির সুপারভাইজার কল্যাণ বাবুকে বেধড়ক মারধর করেন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে বিরতিহীন বাস চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে সিলেট বাস টার্মিনালে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরতিহীন বাস চলাচল বন্ধ রেখেছেন হবিগঞ্জ মোটরমালিক গ্রুপ। ফলে ভোগান্তিতে রয়েছেন সিলেট ও হবিগঞ্জমুখী যাত্রীসাধারণ।

সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল হোসেন জানান, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। দুই পক্ষের সঙ্গেই বিশেষ করে হবিগঞ্জ বিরতিহীন বাস মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে। আশা করি, শিগগিরই বিষয়টি সমাধান হবে।

আপনার মন্তব্য

আলোচিত