নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি , ২০২৬ ২০:৫৮

ফ্যাসিস্ট সরকারকে ১৭ বছর ক্ষমতায় থাকতে সরকারি কর্মকর্তারা সহযোগিতা করেছেন: কাইয়ুম চৌধুরী

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অতীতে আপনাদের মতোই লোকজন ১৭ বছর একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন। আমরা এগুলো দেখতে চাই না। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। জনগণের প্রয়োজনীয় সব কাজ আমরা দ্রুত করতে চাই।

শনিবার সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

এসময় গুরুত্ব দিয়ে সিলেটের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমাদের সিলেটের দুজন মন্ত্রী মন্ত্রিসভায় আছেন। একজন এই শহরেরই সংসদ সদস্য। তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। আরেকজন সিলেট সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। আমরা জনগণের কাজ করার জন্য বিভিন্ন দায়িত্ব পেয়েছি। এগুলো যাতে আমরা ঠিকমতো করতে পারি। এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা বিশেষ গুরুত্ব দিয়ে যার যে দায়িত্ব আছে ঠিকমতো পালন করবেন। বিশেষ করে ডেভেলপমেন্ট এজেন্সিগুলো বিশেষ গুরুত্বের সঙ্গে উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবেন।

বৈঠকে আরও বক্তব্য দেন, শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালযের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, শ্রম ও জনশক্তি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আপনার মন্তব্য

আলোচিত