০৭ মার্চ, ২০২৬ ১৫:২৬
ছবি: সংগৃহীত
সিলেট নগরীর ভাতালিয়া এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে একটি টিনশেড ও পাশবর্তী একটি বিল্ডিং ঘরের মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন তৈজসপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন তালতলা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার কুতুব উদ্দীন। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।
আজ শনিবার সকাল ৯টার দিকে ভাতালিয়া এলাকার ৮ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসার মালিক দেলোয়ার হোসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এ অগ্নিকাণ্ডে প্রায় ৬-৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে টিনশেড ঘরে বসবাসরত ৪টি ভাড়াটিয়া পরিবারের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে জানিয়েছেন তালতলা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার কুতুব উদ্দীন ।
আপনার মন্তব্য