নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২৬ ০১:৪০

সিলেটে পুলিশের রেকার করা মোটরসাইকেল আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার ১

সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অভিযানে রেকারকৃত মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার নগরের মেন্দিবাগ পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম লিটন মিয়া।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্টে ট্রাফিক ডিউটির সময় একটি মোটরসাইকেল (রেজি: সিলেট-হ-১৫-৮৫০৯) কাগজপত্র না থাকায় ট্রাফিক সার্জেন্ট মো. আলম সেটি রেকার করেন। পরবর্তীতে মোটরসাইকেলটি ড্রাম্পিংয়ে নেওয়ার দায়িত্বে থাকা রেকার ড্রাইভার লিটন মিয়া (২২) মোটরসাই‌কেল‌টি নির্ধারিত স্থানে না নিয়ে অন্যত্র নিয়ে যান। পরবর্তীতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং অভিযুক্ত লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় লিটন মিয়ার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাকেকে আদাল‌তে সোর্পদ করা হ‌বে।

আপনার মন্তব্য

আলোচিত