১১ মার্চ, ২০২৬ ২১:০০
ছবি: সংগৃহীত
কোম্পানীগঞ্জ থেকে সিলেট নগরীর পথ দিয়ে আসার সময় ভারতীয় জিরাবাহী ট্রাকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধকৃত জিরা বাজারমূল্য ১৩ লক্ষ টাকার বেশি।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে বিমানবন্দর থানা পুলিশ এই অভিযানে এ দুজনকে আটক করা হয়।
আজ বুধবার (১১ মার্চ) দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, গোয়াইনঘাটের হাজরাই গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে বেলাল উদ্দিন (২৫) ও বিমানবন্দর থানাধীন সাহেব বাজার বড়বন এলাকার মোস্তফা মিয়ার ছেলে আব্দুর রউফ (৩৭)।
পুলিশ জানায়, ভারতীয় জিরাবাহী হাইড্রলিক ড্রাম ট্রাক ঢাকা মেট্রো-ট-২২-৫৩৫৬ তল্লাশি করে ১৮৭৪ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১৩ লাখ ১১ হাজার ৮শত টাকা।
মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম জানান, ভারতীয় জিরাসহ দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। এসময় একটি ট্রাক আটক করা হয়। তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য