নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৬ ১৯:০০

ডিসি সারোয়ার আলমের সহায়তায় মুক্তি পেলেন মঙ্গল দাস

ছবি: সংগৃহীত

মাত্র ২০ হাজার টাকা বকেয়া বিল দিতে না পারায় কাগাগারে বন্দী হয়েছিলেন মঙ্গল দাস। প্রায় তিন মাস পর সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম মঙ্গল দাসের বকেয়া বিল পরিশোদের নিশ্চয়তা দিলে বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট (জেলা ও দায়রা জজ) মঙ্গল দাসকে জামিনে মুক্তি পান।

বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মঙ্গল দাস।তিনি এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া চা বাগানের বিরশা দাসের ছেলে।

জানা যায়, ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় গত ১৮ ডিসেম্বর মঙ্গলদাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিদ্যুৎ আদালত। এরপর তিনি কারাগারে বন্দী ছিলেন।

তবে গত ২৩ ফেব্রুয়ারি কারাগার পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ হয় মঙ্গলের। বিস্তারিত অবগত হওয়ার পর জেলা প্রশাসক তার জামিনের ব্যাপারে তাকে আশ্বস্ত করেন।

পরে তিনি বিদ্যুৎ আদালতকে মঙ্গল দাসের বকেয়া বিল পরিশোদের নিশ্চয়তা দেন। এর প্রেক্ষিতে সিলেটের বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট (জেলা ও দায়রা জজ) মঙ্গল দাসকে জামিনে মুক্তি দেন।

আপনার মন্তব্য

আলোচিত