নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৬ ২২:৪৮

বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার জেলার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি: সিলেটটুডে

বাংলাদেশ স্কাউটস, মৌলভীবাজার জেলার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকালে জেলা স্কাউটস ভবনের দানিয়াল হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সম্পাদক সৈয়দ মুনিম আহমদ রিমন, মৌলভীবাজারের জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সহ-সভাপতি ও দানিয়াল ওপেন স্কাউট গ্রুপের সহ-সভাপতি খায়রুজ্জামান শ্যামল এবং সিলেট অঞ্চলের উপ-কমিশনার ও দানিয়াল ওপেন স্কাউট গ্রুপের সহ-সভাপতি এহসানা চৌধুরী চায়না।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল এস ইউকের হেড অব নিউজ ও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা স্কাউটসের সহ-কমিশনার ও দানিয়াল ওপেন স্কাউটের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জেলা স্কাউটস নির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন উপজেলা স্কাউটস কমিটির কমিশনার ও সম্পাদকবৃন্দ এবং স্কাউট শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, মৌলভীবাজার জেলার জেলা কমিশনার মো. আব্দুল ওয়াহিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস, মৌলভীবাজার জেলার সম্পাদক মো. ফয়জুর রহমান।

ইফতারের আগে দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত