১৮ মার্চ, ২০২৬ ২৩:২৯
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে পুলিশকেও দেখা গেছে।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া।
তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লতিবপুর গ্রামের দিদার মিয়া ও উমরপুর গ্রামের তপনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে বিকালে দুই গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় উভয়পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান ওসি মো. মোনায়েম মিয়া।
আপনার মন্তব্য