নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৬ ২০:৪৮

হঠাৎ করেই জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও কল, এরপর যা দেখলেন

সোমবার দুপুরে হঠাৎ করেই সিলেটের জকিগঞ্জ উপজেলা হাসপাতালে ভিডিও কল দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

ঈদের ছুটিতে চিকিৎসা সেবার খোঁজ নিতে তিনিই মূলত তিনি ভিডিও কল দেন। তবে এই সময়ে হাসপাতালের সব চিকিৎসকরা উপস্থিত ছিলেন না।

হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কথোপকথন সূত্রে জানা যায়, এই স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন চিকিৎসক কর্মরত আছেন। তবে কল করার পর প্রথমে কোন চিকিৎসককে পাননি প্রতিমন্ত্রী। তিনি বরবার বলতে থাকনে- ‘চিকিৎসকরা কোথায় আছেন?’ এক পর্যায়ে একজন নারী চিকিৎসক হন্তদন্ত হয়ে ছুটে এসে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাথে কথা বলেন।

এসময় ওই নারী চিকিৎসক প্রতিমন্ত্রীকে জানান, ‘চারজন চিকিৎসকের মধ্যে তিনজন হাসপাতালে উপস্থিত আছেন।’ তবে অন্যরা এখন হাসপাতালের কোথায় আছেন তা তিনি জানাতে পারেননি।

ভিডিওকলে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ইনডোর পর্যন্ত ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।

ডিউটিতে থাকা চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে জানতে চান তিনি। ঈদের মধ্যেও দায়িত্ব পালন করা ডাক্তারদের শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী।

এ সময় তিনি সরকারের আগামীর পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের করার জন্য একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করেছি। দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।

এদিকে, বিভিন্ন অনিয়মের অভিযোগে সোমবার রাজধানী শ্যামলীতে ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সিলগালার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

ঈদের দুদিন পর সোমবার বিকালে তিনি ওই হাসপাতাল পরিদর্শন শেষে এ নির্দেশ দেন।

এসময় তিনি বলেন, মঙ্গলবার থেকে বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চলবে।

আপনার মন্তব্য

আলোচিত