২৩ মার্চ, ২০২৬ ২১:৫২
সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. উসমান গনি জানুকে বহিস্কার করেছে যুবদল।
দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে উসমান গনি জানুকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উসমান গনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীকে নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য দেন। তার এই বক্তব্য অনলাইনে ছড়িয়ে পড়ার পর যুবদল থেকে উসমান গনিকে বহিস্কার করা হয়।
আপনার মন্তব্য