নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ, ২০২৬ ০০:০২

সিলেটে মোটরসাইকেল চুরির অভিযোগে বাপ্পি ও সুমন গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে মোগলাবাজার থানাধীন আলমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই নূরশাহীনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তা করা হয়।

গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে দাবি করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোগলাবাজার থানাধীন গোটাটিকর পূর্বপাড়ার আবদুল মতিনের ছেলে বাপ্পি মিয়া (৩০) ও কিশোরগঞ্জ জেলার ইটনা থানার কুয়ারা গ্রামের জুলহাস মিয়ার ছেলে সুমন (৩১)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা মোগলাবাজার থানার ১৬/১৬৭ (তারিখ ২৮/১২/২৫ খ্রি) নম্বর মামলার সন্দিগ্ধ আসামি।

আপনার মন্তব্য

আলোচিত