নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি , ২০১৫ ১৪:৩৬

গোয়াইনঘাটে পানিতে চুবিয়ে বাবাকে খুন

সিলেটের গোয়াইনঘাটে বাবাকে পানিতে চুবিয়ে খুন করেছে পাষন্ড ছেলে। নিহত সোনা মিয়া (৬০) উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা। বুধবার সকাল ১১টায় শাহপুর হাওরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। বেলা ১টার দিকে ঘাতক ছেলে শামীম আহমদ থানায় আত্মসমর্পন করে।

স্থানীয় সূত্রে জানা যায়- সোনা মিয়ার ছেলে শামীম আহমদ (২৫) গত কয়েকদিন ধরে তাকে বিদেশ পাঠানোর জন্য বাবাকে চাপ দিয়ে আসছে। বুধবার সকালে বাবা-ছেলে মিলে শাহপুর হাওরে জমিতে কাজ করতে যায়। সেখানে এ নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে বাবাকে ধান ক্ষেতের পানিতে চুবাতে থাকলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ওসি আবদুল হাই জানান- পুলিশ সোনা মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান ওসি। 

 

 

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত