২৬ অক্টোবর, ২০২৬ ২০:২৯
নানা অনিয়ম ও অসঙ্গতির কারণে সিলেট নগরের কালিঘাট এলাকায় একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
সোমবার জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে কালিঘাট বাজারের ভাই ভাই মসলা মিল নামক এই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ময়দা পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদনপত্র নেই, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ঘাটতি, পণ্য প্যাকেজিং এর ক্ষেত্রে ভুল তথ্য ও লেবেলজনীত সমস্যা এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত মসলা আইটেম প্রস্তুত, প্যাকেজিং ও বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়
পরে এই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিলেট মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেনসহ পুলিশ এবং আনসার সদস্যরা অংশ নেন।
আপনার মন্তব্য