বড়লেখা প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২৬ ০৪:৪৪

বড়লেখায় দুই দিনব্যাপী ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন জুনিয়র মেধাবৃত্তি ও প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সম্পন্ন হয়েছে।

গত ১৩ ও ১৪ নভেম্বর শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি এবং ঢাকা দক্ষিণ মহিলা কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক আব্দুস শহীদ খান।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মুজিব রাজা চৌধুরী ও ইটাউরী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল আহাদ খান।

বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছিত, সদস্যসচিব ও কেন্দ্রসচিব মো. নুরুল ইসলাম, সদস্য কয়ছর আহমদ, ফারুক আহমদ, মো. হেলাল উদ্দিন ও মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ফাউন্ডেশনের উপদেষ্টা মো. তাজ উদ্দিন, সদস্য ছাদ উদ্দিন, কোষাধ্যক্ষ মুছলেহ উদ্দিন রাজন এবং বৃত্তি পরিচালনা কমিটির সদস্য রুহেল আহমদ, মো. ময়নুল হক ও মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

অপরদিকে পরীক্ষায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকেরাও পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

আয়োজকেরা জানান, জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় ৩ নম্বর নিজ বাহাদুরপুর, ৪ নম্বর উত্তর শাহবাজপুর ও ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

অন্যদিকে, ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এতে ৪ নম্বর উত্তর শাহবাজপুর ইউনিয়নের ২৮টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

 

আপনার মন্তব্য

আলোচিত