নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৬ ১৬:০৪

নিষিদ্ধ সংগঠনকে ‘সহযোগীতা’, সিলেটে বিএনপি নেতা বহিস্কার

নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগীতার অভিযোগে সিলেটের এক বিএনপি নেতাকে বহিস্কার করা হয়েছে। আফসর হোসেন নামে ওই বিএনপি নেতাকে সোমবার বহিস্কার করে সিলেট জেলা বিএনপি।

আফসর কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

সোমবার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বহিস্কারের সিদ্ধান্তটি অনুমোদন করেছেন।

তবে কোন নিষিদ্ধ সংগঠনকে কীভাবে সহযোগীতা করা হয়েছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত