নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২৬ ২০:৪৮

২২ বছর পর সুনামগঞ্জে আসছেন তারেক রহমান

২২ বছর পর আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরে প্রধানমন্ত্রী জেলা স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে যোগ দেবেন। সেখানে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা উপভোগ করবেন। এবং সেখানে সুনামগঞ্জবাসীর উদ্দেশ্য বক্তব্যও দেবেন তিনি।

এ ছাড়া সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বলেন, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জে আসছেন। তিনি জেলা স্টেডিয়ামে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা উপভোগ করবেন।

সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। তখণ তিনি বিএনপির যুগ্ন মহাসচিবের দায়িত্বে ছিলেন। ওই সময় শহরের পুরাতন বাসস্টেশনে সমাবেশ করেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি সমাবেশে বক্তব্য দেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত