সিলেটটুডে ডেস্ক

০৭ মার্চ, ২০১৬ ১৫:৪০

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

সোমবার (৭ মার্চ) বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, আলতাব হোসেন (৫৫), সাদেক মিয়া (৩৫), মনোয়ারা খাতুন (৫০), আব্দুল মতিন (৫৫) ও আব্দুল জলিলকে (৫৫), কুদরত (৩০), জামিল (৪৫), আজিজুল (৩৫), হেনা (৪৫), দুলাল (৩৫), অ্যাডভোকেট মঈনুল হোসেন দুলাল (৩৬), আলী (৫৫), সঞ্জিব (২৪), নার্গিস (১৭), নইব (৩৫), রিপন (১৬), সাজু (২৫) ও এমদাদুলসহ (২৫) অন্তত ৪০ জন। 

এদের মধ্যে গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের পঞ্চায়েত সর্দার আলতাব হোসেনের (৫৫) সঙ্গে একই গ্রামের অ্যাডভোকেট মঈনুল হোসেন দুলালের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এরই জের ধরে সোমবার উভয়পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তারা বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত