২৮ মার্চ, ২০১৬ ০০:১৯
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগন্নাথপুরের তিন ইউনিয়নে প্রার্থিতা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
প্রার্থীর নাম নিশ্চিত করে উপজেলা বিএনপির আহবায়ক লে. কর্নেল আলী আহমদ জানান, আমরা উপজেলার ৩ ইউনিয়নের প্রার্থীর নাম ঘোষণা করেছি।
ঘোষিত প্রার্থীরা হলেন ২নং পাটলী ইউপির রফিকুল রহমান রফু মিয়া, ৬নং রাণীগঞ্জ ইউপির এম সামসুল ইসলাম এবং ৭ নং সৈয়দপুর-শাহারপাড়া ইউপির সৈয়দ মোসাব্বির আহমদ।
তারা বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন।
এছাড়াও বাকি ইউনিয়নের প্রার্থীদের নাম শিগগির ঘোষণা করা হবে বলে জানান তিনি।
আপনার মন্তব্য