নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০১৬ ২০:৫৫

জৈন্তাপুরে আ. লীগ, ফতেহপুরে বিএনপি ও চিকনাগুলে আ. লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী

তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর  ইউনিয়ন পরিষদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এখলাছুর রহমান। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৫৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মো আলমগীর। ধানের শীষ প্রতীকে তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৪ হাজার ৫০ ভোট।

তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান ১০০৭।

একই উপজেলার ৫নং ফতেহপুর সদর ইউনিয়ন পরিষদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর রশীদ। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৫ হাজার ৩৮৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী রফিক আহমদ। নৌকা প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৩ হাজার ৯ ভোট।

তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান ২৩৭৪।

এছাড়া উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী আমিনুর রশীদ। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪ হাজার ২৮৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী রফিক আহমদ। নৌকা প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৩ হাজার ৩৯৮ ভোট।

তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান ৮৮৬।

আপনার মন্তব্য

আলোচিত