দিরাই সংবাদদাতা

০৯ জুন, ২০১৬ ১৬:৪২

দিরাইয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬ জন গুলিবিদ্ধ ও নারী-শিশুসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সুরিয়ার পাড় গ্রামের আমির উদ্দিন ও আবু বক্করের লোকজনদের মধ্যে বুধবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুরিয়ার পাড় গ্রামের আমির উদ্দিন ও আবু বক্করের মধ্যে  মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় আমির উদ্দিনের লোকজন ও আবু বক্করের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৬ জন গুলিবিদ্ধ ও ১০ জন আহত হয়।

গুলিবিদ্ধ সোয়াব আলী (৪৫), রেদওয়ান (১৭), নোয়াব আলী (৫০), শফিকুল ইসলাম (৩৫), এমরান (৩৭) ও হাবিব মিয়া (১৩) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রুমান মিয়া (১৫), রাবেয়া বেগম (৪০), নাজিয়া বেগম (১০) ও ইব্রাহিম (২৭) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আনিসুর রহমান জানান, খবর পেয়ে আজ (বৃহস্পতিবার) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপনার মন্তব্য

আলোচিত