সিলেটটুডে ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫৬

কলেজ সরকারি করার দাবিতে বাহুবলে মানববন্ধন

হবিগঞ্জের বাহুবলে মিরপুর ডিগ্রি কলেজ সরকারি করণের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে মানববন্ধন শুরু হয়ে তা এখন পর্যন্ত চলছে। 

এদিকে এ ঘটনায় মহাসড়কের দু’দিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

আলোচিত