০৪ অক্টোবর, ২০১৬ ২০:৩৩
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের হাজীগঞ্জ বাজারে পিকআপ দুর্ঘটনায় একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের পাশে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায়। এতে পিকআপ চালক আহত হন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় আহত গাড়ি চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আপনার মন্তব্য