নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০১৬ ২৩:২৫

সিলেট নগরীতে হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেট নগরীর সোবহানীঘাটে হোটেল মেহেরপুর আবাসিক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হোটেল কক্ষের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়।মৃত ব্যাক্তির নাম শাকিল আহমদ (৩৪) তিনি মোগলাবাজার থানার শ্রীরামপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার (০৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হোটেলের তৃতীয় তলার ৩১৩ নং কক্ষটি ভাড়া নেন।

শাকিল ব্যবসার কাজে সিলেট এসেছেন জানিয়ে কক্ষটি ভাড়া নেন বলে জানান হোটেল ম্যানেজার।

হোটেলের ব্যাবস্থাপনা পরিচালক হাজী তেরাব আলী সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকেকে বলেন, আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে হোটেল কক্ষের ভাড়ার জন্যে তাকে ডাকতে গেলে ভিতর থেকে কোন সাড়া না পাওয়া গেলে বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবহিত করেন তারা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

ঘটনা স্থলে আরো উপস্থিত ছিলেন সোবানীঘাট পুলিশ ফাঁড়ির এস আই সোহেল রানা।

আপনার মন্তব্য

আলোচিত